1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি–প্রধান উপদেষ্টার শ্রদ্ধা - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি–প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৪৮ Time View

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি ঘিরে তিন বাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দিবসটি উপলক্ষে তিন বাহিনী প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত যেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করবেন।

এ সময় প্রধান উপদেষ্টা ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।

দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোয় দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com