1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক-৩, স্বর্ণ উদ্ধার - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক-৩, স্বর্ণ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ Time View

সালাহ উদ্দিন সুমন:
‎নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্স’ এ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার ও আলা উদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ভরি ৪আনা ২ রত্তি ৭ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়।

‎রোববার দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর।

‎পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের ৪র্থ তলার নিলয় জুয়েলার্স এ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। এসময় তারা প্রতিষ্ঠানটির সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে। এ ঘটনার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশের একাধিক দল।

‎অভিযানের অংম হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর ভাঙ্গরা পাকা সড়কে অভিযান পরিচালনা চালিয়ে মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার এবং আলা উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বড়দিঘীর পাড় এলাকার ভাড়া বাসায় তল্লাশী চোরাইকৃত ৯ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট সর্ণালঙ্কার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীরা ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামীরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com