1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে নবজাতক বিক্রি টাকার ভাগ নিল প্রভাবশালীরা এলাকাজুড়ে তোলপাড় - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

নোয়াখালীতে নবজাতক বিক্রি টাকার ভাগ নিল প্রভাবশালীরা এলাকাজুড়ে তোলপাড়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৩৬ Time View
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজুমিয়ার বাড়িতে এক নবজাতক শিশুকে বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রী সম্প্রতি একটি নবজাতক সন্তানের জন্ম দেন। তবে সন্তানের পিতৃত্ব নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও নানা আলোচনা শুরু হয়।
নবজাতকের মা দাবি করেছেন, শিশুটির বাবা তার স্বামীর বোন জামাই জামাল। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর  রাতে নবজাতক শিশুটিকে প্রায় ১ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা ওই বিক্রির টাকার মধ্যে থেকে প্রায় ৬০ হাজার টাকা জোর করে নিয়ে নিয়েছেন। ফলে অবৈধভাবে নবজাতক বিক্রির এই টাকার একটি বড় অংশ রাজনৈতিক নেতাদের পকেটে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com