1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলা সিলেটে শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করেছে প্রশাসন নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড মাইজদী হাউজিং মাঠে ডিবি পুলিশের কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন মাদারীপুরে যৌতুক মামলায় পরস্ত্রী নিয়ে সংসার করা যুবক গ্রেপ্তার নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে?

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৩ Time View

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজারে অবস্থিত পুরাতন ভবনের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণের প্রস্তাব বাতিল করে পূর্বের স্থানেই আধুনিক ভবন নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকার রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন
কাংশা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ধলু, সুরুজ্জামান মাস্টার, আবু সালেহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কাংশা ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম এ স্থান থেকেই পরিচালিত হয়ে আসছে। তাই জনগণের সুবিধা, সহজ যাতায়াত এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে নতুন ইউনিয়ন পরিষদ ভবনও পুরাতন ভবনের স্থানেই নির্মাণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণ করা হলে সাধারণ জনগণকে সেবা গ্রহণে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হবে। তাই জনস্বার্থ বিবেচনায় বর্তমান স্থানেই একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে কাংশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com