1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সুবর্ণচরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

সুবর্ণচরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৩ Time View

সুবর্ণচর প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুবর্ণচরের উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ সদর- সুবর্ণচর আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। সভায় সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ইমাম, বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় অংশগ্রহণকারীরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সুবর্ণচর গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com