1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড কবিরহাট থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল করতে হবে: এমপি মো: শাহাজাহান নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ  বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই মিজানুর রহমানকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

নিউজ ডেস্ক:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারি গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ বেগমগঞ্জ সার্কেল ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলার পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খাঁন এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।

এর আগে মাদকের বিরুদ্ধে পরিচালিত একটি বিশেষ অভিযানে পুলিশ একটি জীপ গাড়ির গোপন কুঠুরি থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করে। একই সঙ্গে জীপটি জব্দ করা হয় এবং দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের এই অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার বলেন, নোয়াখালী জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সকল ইউনিট নিরলসভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ আরও জোরদার করা হবে, যাতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com