
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার সন্ধ্যা নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার স্টেশন রোডে ইংলিশ কামালের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বাড়ির নিচতলার একটি মাস্টার বেডরুম থেকে নিজাম উদ্দিন ওরফে আকিক আহাম্মেদ (৪৯) এবং মো. সাইফ উদ্দিন টিপু (৪৫)-কে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
Leave a Reply