1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচন-২০২৬ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকি দেওয়া হচ্ছে’: ইমাম সেলিম ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি আহত ৫ নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচন-২০২৬ কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা শাপলা ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচন-২০২৬

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

আসন্ন নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক’সহ অন্যান্যা সম্পাদকীয় পদ ও কার্যনিবাহী সদস্য প্রার্থী হিসেবে ৩১ মোট জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার দুপুরে প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সোনাইমুড়ি উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেনের হাত থেকে তাদের নিজ নিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিন সভাপতি পদে আবদুল মোতালেব আপেল, সহ-সভাপতি মাহমুদুর রশিদ হাসান, সহ-সভাপতি হারুন নুর রশিদ, সাধারণ সম্পাদক পদে মো.সিরাজুল ইসলাম রায়হান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মফিজ উল্ল্যাহ, কোষাধ্যক্ষ আবু ছায়েদ, দপ্তর সম্পাদক পদে ফজলুল হক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে আবুল কালাম, প্রচার ও সমাজসেবা সম্পাদক আবদুর রহিম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া কার্যনিবাহী সদস্য পদে মনিরুজ্জামান নিজাম, রাসুল হায়দার বাবু ,কাজী মো: শাহজাহান নাজিম, মো: সিরাজ মিয়া, শাহদাৎ হোসেন পলাশ , মো:ইসমাইল নাদিম, অহিদুর রহমান, মো: দিদার হোসেন, সোহরাব হোসেন,দিদার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক  সোহরাব হোসেন ও সদস্য  সাইফুল ইসলাম ও এডভোকেট গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামি ১২ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে মনোনয়নপত্র দাখিল ১৯ আগস্ট, যাচাই-বাছাই ১৯ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রত্যাহার ২২ আগস্ট, প্রতীক বরাদ্দ ২৪ আগস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com