1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার - এন কে টেলিভিশন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার নোয়াখালীতে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দামে বড় লাফ, রাত পোহালেই কার্যকর প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী ডিবি রোড এলাকার আব্দুর রাজ্জাক এন্ড সন্সের দোকানের দ্বিতীয় তলার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম ফজলুল করিম রুমন (৪০)। তিনি চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার মনু বেপারীর বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় ফজলুল করিম রুমনকে আটক করা হয়। পরে তার দেখানো স্থান থেকে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা নিষিদ্ধ বাজির আনুমানিক মূল্য ৯০ হাজার ৩৪০ টাকা।এ ঘটনায় গ্রেপ্তার ফজলুল করিম রুমনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com