1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - এন কে টেলিভিশন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরি ২ লাখ ২০ হাজার ৫০৮ টাকা

নোয়াখালীতে ডিবির অভিযানে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৭৩ Time View

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম নোবেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার কবুতর বাজার সড়কে মতিন স্টোর নামের একটি মুদিদোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আব্দুস সালাম নোবেলকে আটক করে দেহ তল্লাশি করা হলে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম নোবেল নোয়াখালী  সদর উপজেলার   সোনাপুর দরগাবাড়ি এলাকার মৃত আক্রাম উদ্দিন ও অঞ্জনা বেগমের ছেলে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম থানায় মামলা দায়েরের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com