
নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম নোবেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার কবুতর বাজার সড়কে মতিন স্টোর নামের একটি মুদিদোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আব্দুস সালাম নোবেলকে আটক করে দেহ তল্লাশি করা হলে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম নোবেল নোয়াখালী সদর উপজেলার সোনাপুর দরগাবাড়ি এলাকার মৃত আক্রাম উদ্দিন ও অঞ্জনা বেগমের ছেলে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম থানায় মামলা দায়েরের করা হয়েছে।
Leave a Reply