1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ - এন কে টেলিভিশন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ চাটখিলে স্বামী-স্ত্রীর মাদক ব্যবসা, ইয়াবা-গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ চৌমুহনীর দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮ গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল ১৮ মাসের ফাতেমাকে রেখে না ফেরার দেশে পিয়াস, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতার মৃত্যু তালের পিঠার ঘ্রাণে গ্রামবাংলায় ফিরে আসে হারানো দিনের স্মৃতি পিস্তল, গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেপ্তার:পুরস্কৃত সদর সার্কেল ও সুধারাম থানা পুলিশ

নোয়াখালীতে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নোয়াখালীতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে নোয়াখালীতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি ও নিজের দেশকে সুস্থ রাখতে সহযোগিতা করি। আমরা যদি সপ্তাহে একদিন নিজের থাকার যায়গা ও তার চারপাশ পরিষ্কার করি তাহলে দ্রুততার সাথে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো। যারা আবর্জনা তৈরী করবে, ময়লা ফেলবে আমরা তাদের নিরুৎসাহিত করি। ২০২৪ সালের ৫ই আগস্ট তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কিভাবে পরিবর্তন করতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইয়াছিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলোসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেয়া হয়।

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ অভিযান চলবে। প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নিজ নিজ বাড়িঘর, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com