1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক - এন কে টেলিভিশন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ  বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই মিজানুর রহমানকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন নোয়াখালীতে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৭ Time View

প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অতিরিক্ত পরামর্শ ও সমর্থন দিতে যুক্তরাজ্য ও চীন থেকে পৃথক দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় আসছেন। বিষয়টি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সেখানে গঠিত মেডিকেল বোর্ডকে আরও উন্নত সহায়তা দিতে বিদেশি বিশেষজ্ঞরা বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ডা. জাহিদের বরাত দিয়ে শায়রুল কবীর বলেন, যুক্তরাজ্য ও চীন থেকে আগত চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা সংক্রান্ত মতামত দেবেন।

চেয়ারপারসনের পরিবার এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com