1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে কবিরহাটে নির্বাচনী সমাবেশে জনতার ঢল - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে কবিরহাটে নির্বাচনী সমাবেশে জনতার ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৩৬ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।

শনিবার বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমি মনে করি সবাই যোগ্য ছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে নয়, তারেক রহমানের ধানের শীষে ভোট দিন।

নির্বাচনি এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মো. ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। এর জন্য আমার বাসায় মাছ-মাংস বা দধি নিতে হবে না। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো মামা, খালুর দরকার হবে না।

তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানে ঘাঁটি হিসেবে আরেকবার প্রতিষ্ঠিত করুন।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com