1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জমি বিক্রিকে কেন্দ্র করে সুবর্ণচরে সংঘর্ষ, হাসপাতালে ৬ নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক চৌমুহনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা ২৭ হাজার টাকা নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন: ছাত্রশিবির  সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার যুবদল নেতার গাড়িতে ধাক্কা, ৩২ বাস আটকে রাখার অভিযোগে দুর্ভোগে যাত্রীরা

নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ Time View

​বেগমগঞ্জ প্রতিনিধি:

বেগমগঞ্জ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র স্কেভেটর (ভেকু) ব্যবহার করে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে আসছিল। এসব মাটি ড্রাম ট্রাকের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হতো, যার ফলে হুমকিতে পড়ছিল স্থানীয় কৃষি উৎপাদন।

গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রির সত্যতা মেলায় অভিযুক্ত দুই মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে কৃষি জমি সুরক্ষা ও বালুমহাল সংশ্লিষ্ট আইনে তাদের দুইজনকে সর্বমোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীরা ভবিষ্যতে আর কখনো কৃষি জমিতে স্কেভেটর ব্যবহার করে মাটি কাটবেন না মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষি জমি রক্ষায় সরকার অত্যন্ত কঠোর। অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com