1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে এক বছরে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবা জব্দ, কারাগারে ৩৫৪ মাদক কারবারি - এন কে টেলিভিশন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ডিবির অভিযানে ৭ কিশোর গ্যাং সদস্য আটক নোয়াখালীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ইতালিতে স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি হত্যায় নোয়াখালীতে শোকের মাতম ইতালিতে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা নোয়াখালীতে এক বছরে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবা জব্দ, কারাগারে ৩৫৪ মাদক কারবারি হাতিয়ায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী ও পুরুষ আটক দেশের ১১ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা বিশ্বকাপ রাউন্ড অব ৩২- চূড়ান্ত যেসব দলের গুমের শিকার ও তাদের পরিবারের জন্য ভাতার ব্যবস্থা হবে: মির্জা ফখরুল

নোয়াখালীতে এক বছরে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবা জব্দ, কারাগারে ৩৫৪ মাদক কারবারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৯ Time View

প্রতিবেদক: নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেছেন, গত এক বছরে (জুন ২০২৫ থেকে জুন ২০২৬) নোয়াখালী জেলায় ১ হাজার ৬৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩৫৪ জন মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অভিযানে ১ লাখ ১৬ হাজার ৪২৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সুব্রত সরকার বলেন, গত এক বছরে ১৩২ দশমিক ৯৬ কেজি গাঁজা, একটি গাঁজা গাছ, ৩৩ লিটার চোলাই মদ, ১২ বোতল বিদেশি মদ, ৯০ লিটার ওয়াশ, ১৫ বোতল ফেন্সিডিল ও ৭৭০ লিটার মিথানল স্পিরিট জব্দ করা হয়। এছাড়া একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ৮৩টি মোবাইল ফোন, ১০ লাখ ৮ হাজার ২৯০ টাকা, ছয়টি মোটরসাইকেল, একটি সিএনজি, একটি পিকআপ, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নোয়াখালীতে একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাদকাসক্তি একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। এটি নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে মাদকবিরোধী প্রচারণা আরও জোরদার করতে হবে।

সভায় আরও জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলায় ১৯টি মাদকবিরোধী আলোচনা সভা ও সেমিনার, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি বক্তৃতা, পাঁচটি ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য, পাঁচটি সামাজিক সংগঠনের মাধ্যমে আলোচনা সভা এবং ১০টি পথসভা আয়োজন করা হয়েছে। এছাড়া সাতটি পথনাটক ও শর্টফিল্ম প্রদর্শনী, ১০টি মাইকিং কর্মসূচি, চারটি বিতর্ক প্রতিযোগিতা, তিনটি কুইজ প্রতিযোগিতা, দুটি রচনা প্রতিযোগিতা, একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নয়টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে ১৪৩ জন শিক্ষককে মেন্টর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাইম কেয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com