1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন - এন কে টেলিভিশন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ডিবির অভিযানে ৭ কিশোর গ্যাং সদস্য আটক নোয়াখালীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ইতালিতে স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি হত্যায় নোয়াখালীতে শোকের মাতম ইতালিতে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা নোয়াখালীতে এক বছরে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবা জব্দ, কারাগারে ৩৫৪ মাদক কারবারি হাতিয়ায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী ও পুরুষ আটক দেশের ১১ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা বিশ্বকাপ রাউন্ড অব ৩২- চূড়ান্ত যেসব দলের গুমের শিকার ও তাদের পরিবারের জন্য ভাতার ব্যবস্থা হবে: মির্জা ফখরুল

নোয়াখালীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে নোয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এন এম নাসিরুদ্দিন।

কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন কিংবা অসাধু তৎপরতার সুযোগ নেই। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, নোয়াখালী জেলা পুলিশ একটি মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা, শৃঙ্খলা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (পিআইএমএস) শারমিন আক্তার, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা।

জেলা পুলিশ জানিয়েছে, নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com