1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
দিনদুপুরে নিরবকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস দিনদুপুরে নিরবকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ নোয়াখালীতে ডিবির অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কবিরহাটে রাত ১২টার পর দোকানপাট বন্ধ, মাঠে পুলিশের ৪ টহল টিম নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ ৫ ঘণ্টার চেষ্টায় ৪৮ ডিমসহ বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১

দিনদুপুরে নিরবকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে মো. নিরব হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের বাবা-মা, স্বজন ও এলাকাবাসী।

বুধবার সকালে উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফার্মেসির সামনে প্রকাশ্য দিবালোকে মো. নিরবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৩০ মার্চ নিহতের বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও পরবর্তীতে জামিনে বেরিয়ে এসে নিহত নিরবের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন। এ অবস্থায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করা হয়।

নিহত নিরবের বাবা জহিরুল ইসলাম বলেন, “কিছু সন্ত্রাসী এলাকায় জায়গা-ভিটি দখল ও চাঁদাবাজি করত। আমার ছেলে এসব অন্যায়ের প্রতিবাদ করত। প্রতিবাদ করার কারণেই আমার ছেলেকে দিনের বেলায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার ও আসামিদের ফাঁসি চাই।”

নিরবের মামা হাসান মাঝি বলেন, “আমার ভাগিনা সয়া মিলে চাকরি করত। এলাকায় চাঁদাবাজি বেড়ে যাওয়ায় সে এর প্রতিবাদ করত। এ প্রতিবাদকে কেন্দ্র করেই তাকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

নিহত নিরবের বোন বলেন, “আমার ভাইকে আমার সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।”

মানববন্ধন ও বিক্ষোভ থেকে বক্তারা দ্রুত মামলার সব আসামিকে গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং নিরব হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com