1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস দিনদুপুরে নিরবকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ নোয়াখালীতে ডিবির অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কবিরহাটে রাত ১২টার পর দোকানপাট বন্ধ, মাঠে পুলিশের ৪ টহল টিম নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ ৫ ঘণ্টার চেষ্টায় ৪৮ ডিমসহ বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১

শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা

আবদুল জববার,সুবর্ণচর সংবাদদাতা :
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে কুলছুমা (৩০) নামে এক নারীর শরীরে ফুটন্ত গরম ভাতের মাড় ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত কুলছুমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকালে ভুক্তভোগীর বাবা মো. জামসেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আব্দুল গনি কুলছুমাকে বিয়ে করেন। গনির আগের সংসারের ছেলে সাইফুলের একটি ছাগল কয়েকদিন আগে কুলছুমার রোপণ করা একটি শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে কুলছুমা প্রতিবাদ করলে সাইফুল ও তার বোনদের সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কুলছুমার শরীরে ফুটন্ত গরম ভাতের মাড় ঢেলে দেয় সাইফুল ও তার বোনেরা। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি কৌশলে পুলিশ বা স্থানীয় কাউকে না জানিয়ে গোপন রাখার চেষ্টা করেন। তারা গোপনে চিকিৎসা করানোর প্রলোভন দেখিয়ে প্রথমে ৫ হাজার টাকা দেয় এবং পরে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটনাটি চেপে যেতে বলে। তবে প্রতিশ্রুত টাকা না দেওয়া এবং কুলছুমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঘটনাটি জানাজানি হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনার কয়েকদিন পার হলেও বিষয়টি পুলিশকে জানিয়ে গোপন রাখা হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাজমা ও আকলিমা নামে দুই অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com