1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য নোয়াখালীর আজিজ সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ চাটখিলে স্বামী-স্ত্রীর মাদক ব্যবসা, ইয়াবা-গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ চৌমুহনীর দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসের প্রায় ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাঁধন’ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে যাচ্ছিল। সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি ছিল অনেক বেশি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী দাবি করেন, সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি অনেক বেশি ছিল। একপর্যায়ে হেলপার বাসটি চালাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত ৪-৫ জন যাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com