1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মনোনয়ন না পেলেও নির্বাচন করার ঘোষণা বিএনপি নেতার - এন কে টেলিভিশন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা মনোনয়ন না পেলেও নির্বাচন করার ঘোষণা বিএনপি নেতার বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা সরকারের এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানায় অভিযান, জরিমানা ও কাচাঁমাল উদ্ধার হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড জাতীয়তাবাদী মোটরযান চালক দলের নোয়াখালী সদর উপজেলার কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মনোনয়ন না পেলেও নির্বাচন করার ঘোষণা বিএনপি নেতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহম্মদ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কালিয়াকৈরে পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সাইজ উদ্দিন আহম্মদ বলেন, আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক। জীবনের সর্বোচ্চ দিয়ে দলের বিপদের সময় কাজ করেছি, জেল খেটেছি। আপনারা জানেন রাজনীতির মধ্যে ষড়যন্ত্র রয়েছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে এই কালিয়াকৈরে বিএনপির নিবেদিত নেতাদের বাদ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদি ও সুবিধাভোগীদের নিয়ে কমিটি করা হয়েছে, সেসময়ে আমরা সবাইকে নিয়ে প্রতিবাদ করেছি। কমিটির মতো যদি মনোনয়ন নিয়েও ষড়যন্ত্র হয়, তাহলে আমরা ছেড়ে কথা বলব না। আমরা দল মনোনয়ন না দিলেও নির্বাচন করব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী জনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মন্ডল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু।

সভায় বক্তারা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও আসন্ন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com