1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানায় অভিযান, জরিমানা ও কাচাঁমাল উদ্ধার - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানায় অভিযান, জরিমানা ও কাচাঁমাল উদ্ধার হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড জাতীয়তাবাদী মোটরযান চালক দলের নোয়াখালী সদর উপজেলার কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য নোয়াখালীর আজিজ

বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানায় অভিযান, জরিমানা ও কাচাঁমাল উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীর অভ্যন্তরে এসপি প্রিন্টিং ফ্যাক্টরি থেকে পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এসময় উক্ত কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রতক্ষদর্শী ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে বিসিক শিল্প নগরীর এসপি প্রিন্টিং ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভেতর থেকে ১৮ বস্তা পলিথিন, ৫৭ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল এবং ৩ রোল পলিথিন সিলিন্ডার জব্দ করা হয়। যার আনুমানিক সরকারি মূল্য ১ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময়, জব্দকৃত পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালগুলো রিসাইক্লিং প্রতিষ্ঠানের নিকট সরকারি নিলামে বিক্রি করে বিক্রিকৃত টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে নির্দেশ প্রদান করা হয়।

জানা যায়, ইতিপূর্বে উক্ত প্রতিষ্ঠানকে কয়েকবার অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে জেলা পরিবেশ অধিদপ্তর সিলগালা করার পরেও তারা আবারও এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানের মালিক শাহপরান ও একজন মহিলা পরিচালকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রুজু রয়েছে। কিন্তু তারা আইনের প্রতি তোয়াক্কা না করে ধরাকে সরা জ্ঞান মনে করে অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রাখার জন্য এলাকাবাসীর জোরদাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com