
দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অপারেশন-১ শাখার এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ২১ সেপ্টেম্বর থেকেই কার্যকর করা হবে।
এর আগে জ্বালানি তেলের খুচরা মূল্য ছিল ডিজেল: ১১৫ টাকা (প্রতি লিটার) কেরোসিন: ১৩৫ টাকা (প্রতি লিটার), অকটিন: ১৪৫.০০ টাকা (প্রতি লিটার) এবং পেট্রোল: ১৪০.০০ টাকা (প্রতি লিটার)।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ ‘উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায়’ দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
Leave a Reply