1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ - এন কে টেলিভিশন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেছেন তার পুত্রবধূ। শ্বশুরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ার পর রোববার সকালে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্যের দাবি, শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে মারা যান মো. মফিজুর রহমান মফিজ মিয়া। তার মৃত্যুর খবর শুনে ছেলে আলমগীর হোসেনের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মফিজ মিয়া সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মরহুম হাজী হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তার পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয় বাবার বাড়িতে।

চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, মফিজ মিয়া খুব ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছেন। একই পরিবারের এক দিনের ব্যবধানে দুজনের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com