1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সেনবাগে বিশেষ অভিযানে ৪ জন গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিসহ আদালতে প্রেরণ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেনবাগে বিশেষ অভিযানে ৪ জন গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিসহ আদালতে প্রেরণ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন  পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ নোয়াখালীতে ডিবির অভিযানে ৭ কিশোর গ্যাং সদস্য আটক নোয়াখালীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ইতালিতে স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি হত্যায় নোয়াখালীতে শোকের মাতম ইতালিতে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা নোয়াখালীতে এক বছরে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবা জব্দ, কারাগারে ৩৫৪ মাদক কারবারি হাতিয়ায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী ও পুরুষ আটক

সেনবাগে বিশেষ অভিযানে ৪ জন গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিসহ আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৫ Time View

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতারপাইয়া এলাকার মারামারির ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ছাতারপাইয়া মারামারির ঘটনার মূল হোতা সাব্বিরের বাবা রবিউল ইসলাম রবি (ওরফে রোব্বে চোরা)। তিনি ওই মারামারির সময় ছাতারপাইয়া হাসেম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনে লুটপাটের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া রবিউল ইসলাম রবি ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলার এজাহারভুক্ত আসামি এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ অভিযানে আরও একজনকে মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা এবং দুইজনকে চুরির সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী আটক করা হয়।

গ্রেফতারকৃত চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুর রহিম সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com