1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
দিনাজপুরে মাঠ থেকেই শত শত মুশফিকুর রহমান তৈরীর সুযোগ রয়েছে - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু সুবর্ণচর পৌরসভা গঠনে এমপি শাহজাহানের ডিও

দিনাজপুরে মাঠ থেকেই শত শত মুশফিকুর রহমান তৈরীর সুযোগ রয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬২০ Time View

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশের খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী আসিফ আকবর দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ, স্পোর্টস ভিলেজ পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি দিনাজপুর স্টেডিয়াম ও জিমন্যাসিয়াম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশের খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী আসিফ আকবর দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠের ভুয়সী প্রশংসা করে বলেছেন, দেশের বহু স্থানে আমি গিয়েছি কিন্তু এ ধরনের মাঠ আমার চোখে পড়েনি।

এই মাঠটি হলো খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ। সুনামধন্য খেলোয়াড় মুশফিকুর রহমানের শততম টেস্ট ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের মাঠ থেকেই শত শত মুশফিকুর রহমান তৈরীর সুযোগ রয়েছে। তিনি এ জন্য দিনাজপুর ও আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য ক্রিকেট বোর্ড, স্কোর বোর্ড, নেট ও বোলিং মেশিন সহ যা যা প্রয়োজন সবকিছু দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্টের পূর্বে বেশি বেশি করে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক মো. হাসানুজ্জামান, বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. আরমানুল ইসলাম নয়ন, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেহাতুল ইসলাম খোকা, আরিফুল আলম পল্লব, মো. কামারুজ্জামান, সাবেক জাতীয় ক্রিকেটার ধীমান ঘোষ, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, সাবেক ক্রিকেটার মুরাদ খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com