1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

নোয়াখালী সদর উপজেলা মাদক সেবনের অপরাধে তিনজনকে গ্রেপ্তারের পর সংক্ষিপ্ত বিচার আদালত তাদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন।

বুধবার বেলা ১১টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকার মমিনুল হকের ছেলে মো. মজিবুল হক, একই এলাকার নুরুজ্জামানের ছেলে সালাউদ্দিন (৩২) এবং গোপাই এলাকার আবুল কালামের ছেলে বেলাল উদ্দিন (৪৭)।

পরে মাদক সেবনের অপরাধে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com